তেলবাহী জাহাজ উদ্ধার নিয়ে অনিশ্চয়তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল-ভোলা সীমান্তের মেঘনায় ডুবে যাওয়া তেলবাহী জাহাজ এমটি মেহের গতকাল বুধবার পর্যন্ত উদ্ধার হয়নি। প্রতিকূল আবহাওয়া, তীব্র স্রোত, গভীরতা আর অত্যাধুনিক সরঞ্জামের অভাবে জাহাজটির উদ্ধার নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। উদ্ধার তৎপরতায় সহায়তার জন্য বাংলাদেশ নৌ-বাহিনীর জাহাজ সৈকত গতকাল সকালে ঘটনাস্থলে পৌচেছে।বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কতৃপক্ষ-বিআইডব্লিউটিএর উপ-সচিব এ কে এম আরিফউদ্দিন জানান, মঙ্গলবার জাহাজটির সন্ধান মিললেও উদ্ধারকাজ শুরু করা সম্ভব হচ্ছে না। মেঘনার তীব্র স্রোত, ঢেউ আর জোয়ারের কারণে ৮০ ফুট পানির নিচে অবস্থানরত জাহাজটির কাছাকাছি পৌঁছাতে পারছেন না ডুবুরিরা।উদ্ধারকারী জাহাজ হামজার অধিনায়ক রফিকুল ইসলাম বলেন, অনুসন্ধানকারী জাহাজ ‘সন্ধানী’ ডুবে যাওয়া জাহাজটির বারবার সন্ধান পাওয়া গেলেও তীব্র স্রোতে বেঁধে রাখা সম্ভব হচ্ছে না। তার ছিঁড়ে যায়।গত ২৫ জুলাই রাতে চট্টগ্রামের পতেঙ্গা ডিপো থেকে ডিজেল ও পেট্রল নিয়ে বরিশালের ডিপোর উদ্দেশে যাত্রা করে এমটি মেহের। মেঘনা নদীর মেহেন্দীগঞ্জ এলাকায় পৌঁছালে পেছন থেকে আরেকটি জাহাজের ধাক্কায় এটি ডুবে যায়।বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজ রুস্তম ও হামজা একসঙ্গে ১২০ টন ওজন উত্তোলন করতে পারে। কিন্তু এমটি মেহেরে জ্বালানি তেলই রয়েছে ৬১৩ টন। তা ছাড়া প্রবল স্রোত থাকায় ৮০ ফুট নিচে যাওয়া সম্ভব হচ্ছে না বলে জানান নৌবাহিনীর উদ্ধারকারী দলের টিম লিডার লে. এ বি এম শের জামান।যমুনা অয়েলের আঞ্চলিক ব্যবস্থাপক সাঈদ হাসান খান জানান, জাহাজটিতে পাঁচ লাখ ৬২ হাজার ৪৭ লিটার ডিজেল ও এক লাখ ৫৭ হাজার ৫০০ লিটার পেট্রল রয়েছে, যার বাজারমূল্য চার কোটি ৭০ লাখ ৯৯ হাজার ৯৪২ টাকা।