তেলে সুন্দরবনের কোনো ক্ষতি হবে না: নৌমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, সুন্দরবনের মধ্যে নদীতে ডুবে যাওয়া তেলবাহী জাহাজের তেলে বনের কোনো ক্ষতি হবে না। গতকাল শনিবার জাহাজডুবির ঘটনাস্থল পরিদর্শনকালে তিনি সংবাদিকদের এ কথা বলেন। খবর বাসসের।

ভাসমান তেল আহরণে সরকারের গৃহীত পদক্ষেপ উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে তেল অপসারণে অত্যন্ত¯কার্যকর পদ‌ক্ষেপ নেওয়া হয়েছে। আমরা বিদেশি বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছি। তাঁরা জানিয়েছেন, এতে মারাত্মক ক্ষতি হবে না।’

নৌমন্ত্রী বলেন, তেলের কারণে সুন্দরবনে এখনো পর্যন্ত¯ খুব বেশি প্রভাব পড়েনি। জলজ প্রাণীর তেমন কোনো ক্ষতি হয়নি। পরিবেশের ছাড়পত্র না পাওয়ায় তেল অপসারণে রাসায়নিক ব্যবহার করা হচ্ছে না। তা ছাড়া ভাসমান তেলের ঘনত্ব কমে যাওয়ায় এখন রাসায়নিক পাউডার ব্যবহারের প্রয়োজনও নেই।