প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুরের মেঘনা নদীতে গত বুধবার রাতে একটি তেলবাহী একটি জাহাজে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে জাহাজে কোনো তেল না থাকায় বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। জাহাজে মাস্টারসহ ১৩ কর্মচারী থাকলেও তাঁরা নদীতে ঝাঁপ দিয়ে রক্ষা পান। সূত্র জানায়, বুধবার রাতে ঢাকা থেকে ওটি ওশান লাইট নামের জ্বালানি তেল পরিবহনের জাহাজটি চট্টগ্রাম যাচ্ছিল। রাত সাড়ে নয়টার দিকে জাহাজমারা এলাকায় মেঘনা নদীতে পৌঁছালে জাহাজের ইঞ্জিনে আগুন লাগে। খবর পেয়ে নৌ-ফায়ার স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে ছুটে যান। প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভান তাঁরা। চাঁদপুর ফায়ার স্টেশনের উপপরিচালক আনোয়ারুল হক প্রথম আলোকে বলেন, আগুনে জাহাজের ইঞ্জিনকক্ষ, মাস্টার ব্রিজসহ বেশ কয়েকটি কক্ষ পুড়ে গেছে। ইঞ্জিনের ব্যাটারি থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।