তেলের জাহাজে বিস্ফোরণ, এক দিনে ঝরল পাঁচ প্রাণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝালকাঠিতে তেলের জাহাজে বিস্ফোরণে দগ্ধ পাঁচজন মঙ্গলবার দিনের বিভিন্ন সময় মারা গেছেন। ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এই পাঁচজনই চিকিৎসাধীন ছিলেন।
১২ নভেম্বর ঝালকাঠিতে তেলের জাহাজে বিস্ফোরণের ঘটনাটি ঘটে।
বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন এস এম আইউব হোসেন বলেন, মঙ্গলবার ভোর থেকে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত শহিদ তালুকদার (৪০), মেহেদী হাসান (২৮), মো. রিপন সিকদার (৪০), মো. রনি (২৭) ও আশিকুর রহমান (২৫) মারা যান। তাঁদের সবার শরীরের ৫০ শতাংশের বেশি পুড়ে গিয়েছিল।
ওই দুর্ঘটনায় ইমাম উদ্দিন (৩২) ও রুবেল (৩৮) নামের আরও দুজন দগ্ধ হন। প্রাথমিক চিকিৎসার পর তাঁদের ছেড়ে দেওয়া হয়।