তেলের ট্যাংক পরিষ্কার করতে গিয়ে দুজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শীতলক্ষ্যা নদীতে একটি ভাসমান পাম্পের তেলের ট্যাংক পরিষ্কার করতে গিয়ে সাব্বির হোসেন (২৬) ও নয়ন মিয়া (২২) নামের দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে নারায়ণগঞ্জ সদর উপজেলার নয়াআটি এলাকায় এ ঘটনা ঘটে।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরাফত উল্লাহ জানান, সিদ্ধিরগঞ্জের নয়াআটি এলাকায় শীতলক্ষ্যা নদীতে শাহআলম ফ্লোটিং পাম্প নামে একটি ভাসমান পাম্পের ট্যাংক পরিষ্কার করতে নামেন সাব্বির হোসেন ও নয়ন মিয়া নামের দুই শ্রমিক। এ সময় তাঁরা ট্যাংকের বিষাক্ত গ্যাসে গুরুতর অসুস্থ হয়ে পড়লে অন্য শ্রমিকেরা তাঁদের উদ্ধার করে প্রথমে সিদ্ধিরগঞ্জের শিমরাইলের সুগন্ধা হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন। মৃত দুজনের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ওসি সরাফত উল্লাহ আরও জানান, শাহআলম ফ্লোটিং পাম্পটি সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকার পদ্মা অয়েল ডিপোর ডিলার।