তেলের ট্যাংক পরিষ্কারে নেমে দুজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সদরের সিদ্ধিরগঞ্জের নয়াআটি এলাকায় শীতলক্ষ্যা নদীতে একটি ভাসমান পাম্পের তেলের ট্যাংক পরিষ্কার করতে নেমে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার বিকেল সাড়ে পাঁচটায় এ ঘটনা ঘটে।
মারা যাওয়া শ্রমিকেরা হলেন সাব্বির হোসেন (২৬) ও নয়ন মিয়া (২২)। সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. সরাফত উল্লাহ বলেন, সিদ্ধিরগঞ্জের নয়াআটি এলাকায় শীতলক্ষ্যা নদীতে শাহ আলম ফ্লোটিং পাম্প নামে একটি ভাসমান পাম্পের ট্যাংক পরিষ্কার করতে নামেন সাব্বির হোসেন ও নয়ন মিয়া। এ সময় তাঁরা গ্যাসের বিষক্রিয়ায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন।
তাৎক্ষণিকভাবে অন্য শ্রমিকেরা তাঁদের উদ্ধার করে প্রথমে সিদ্ধিরগঞ্জের শিমরাইলের একটি হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা দুজনকে মৃত ঘোষণা করেন।