তেলের দাম কমিয়ে গণপরিবহনের ভাড়া কমানোর দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জ্বালানি তেলের দাম কমিয়ে গণপরিবহন ভাড়া কমানো ও যানজট নিরসনে সমন্বিত গণপরিবহন-ব্যবস্থা গড়ে তোলার দাবি জানানো হয়েছে রাজধানীর এক মতবিনিময় সভায়।
গতকাল শনিবার পুরানা পল্টনের মুক্তি ভবনে এই মতবিনিময় সভার আয়োজন করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) ঢাকা কমিটি।
সভায় লেখক ও গবেষক সৈয়দ আবুল মকসুদ বলেন, জ্বালানি তেলের দাম কমানোর পাশাপাশি গণপরিবহনে ভাড়া যুক্তিসংগতভাবে কমাতে হবে। ব্যক্তিগত গাড়ির সংখ্যা নিয়ন্ত্রণ করতে হবে।
সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, বাস মালিকেরা গণপরিবহনকে যাত্রীসেবার চেয়ে অর্থ উপার্জনের মাধ্যম হিসেবে দেখেন।
সিপিবির ঢাকা কমিটির সভাপতি আবদুল কাদেরের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন সিপিবি নেতা রুহিন হোসেন প্রিন্স, ফজলুর রহমান, সাজেদুল হক, হাসান হাফিজুর রহমান প্রমুখ। বিজ্ঞপ্তি।