তেলের সঙ্গে কোকেন মামলায় জামিন ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দরে সূর্যমুখী তেলের চালানে কোকেন শনাক্ত হওয়ার ঘটনায় করা মামলায় গ্রেপ্তার সাইফুল আলম নামের এক আসামি জামিন পেয়েছেন। আজ বুধবার বিকেলে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে তিনি জামিনে মুক্তি পান।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের উপকারাধ্যক্ষ জাহেদুল আলম প্রথম আলোকে বলেন, গতকাল মঙ্গলবার উচ্চ আদালত থেকে কারাগারে সাইফুল আলমের জামিননামা আসে। এগুলো যাচাইবাছাই করে আজ বিকেলে তাঁকে মুক্তি দেওয়া হয়। বর্তমানে এ মামলায় আরও পাঁচ আসামি কারাগারে আছেন।
গত ৬ জুন পুলিশের দেওয়া তথ্যের ভিত্তিতে কোকেন সন্দেহে চট্টগ্রাম বন্দরে সূর্যমুখী তেলের চালান জব্দ করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। ২৭ জুন তেলের চালানের ১০৭টি ড্রামের মধ্যে একটি ড্রামের নমুনায় কোকেন শনাক্ত করা হয়। পরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাসায়নিক পরীক্ষাগারে তেলের চালানের একটি নমুনায় কোকেন শনাক্ত হয়। এ ঘটনায় বন্দর থানায় মাদক ও বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করে পুলিশ। চালানটি আনার সঙ্গে জড়িত সন্দেহে সাইফুলসহ ছয়জনকে গ্রেপ্তার করে পুলিশ।