তোপের মুখে মেয়র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জ পৌরসভার ২০১৬-১৭ অর্থবছরের বাজেট প্রস্তুতি পূর্ববর্তী পৌর নাগরিকদের সঙ্গে মতবিনিময় সভা করতে গিয়ে নবনির্বাচিত মেয়র মোহাম্মদ ফয়সাল তোপের মুখে পড়েছেন। অস্বাভাবিক হারে কর বৃদ্ধির অভিযোগ তুলে নাগরিকেরা মেয়রকে নানা প্রশ্নবাণে জর্জরিত করেন। গতকাল বৃহস্পতিবার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে পৌরসভার আয়োজনে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। মানিকপুরের বাসিন্দা আবু সাঈদ বলেন, গত বছর তাঁর বাড়ির পৌরকর ছিল ২ হাজার ৩৬০ টাকা। এ বছর সেটা বেড়ে হয়েছে ২৮ হাজার ৬৫০ টাকা। আবু সাঈদসহ অন্যদের কথা শোনার পর মোহাম্মদ ফয়সাল বলেন, সবকিছু বিবেচনা করে সহনীয় পর্যায়ে পৌরকর নির্ধারণ করা হবে।