তোবা গ্রুপের কারখানা খোলার দাবিতে মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তোবা গ্রুপের সব কারখানা অবিলম্বে খুলে দিয়ে শ্রমিকদের কাজে বহালের দাবিতে রাজধানীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতি। একই সঙ্গে তোবা গ্রুপের মালিক দেলোয়ার হোসেনের জামিন বাতিলের দাবি জানানো হয়।
জাতীয় প্রেসক্লাবের সামনে গতকাল শনিবার বিকেলে এসব কর্মসূচি পালিত হয়। সংগঠনের সমন্বয়ক তাসলিমা আখতারের সভাপতিত্বে প্রথমে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে একটি বিক্ষোভ মিছিল আশপাশের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে।
মানববন্ধনে বক্তারা বলেন, তোবার শ্রমিকেরা এখন বেকার। তাই দ্রুত প্রতিষ্ঠান খুলে দিতে হবে। আর যদি বন্ধ করতে হয় তাহলে শ্রম আইনানুযায়ী শ্রমিকদের সব পাওনা আগে পরিশোধ করতে হবে। বিজ্ঞপ্তি|