প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ‘তোর্সা নয়, আমরা তিস্তার পানি চাই। আমি আশাবাদী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার চেষ্টায় তিস্তার পানিবণ্টন সমস্যার সমাধান হবে।’
ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার দিনহাটায় গত রোববার এরশাদ নিজের পৈতৃক বাড়িতে গিয়ে সাংবাদিকদের এ কথা বলেন। পাঁচ দিনের সফরে রোববার দুপুরে দিনহাটায় যান তিনি।
জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ‘নরেন্দ্র মোদি বাংলাদেশ সফরে গিয়ে বলেছিলেন, বাতাস, পাখি আর নদীর পানির কোনো সীমানা নেই। আমরা তাঁর কথার ওপর এখনো ভরসা রাখছি।...তোর্সা কোচবিহারের নদী। তোর্সার পানি চাই না। আমরা চাই তিস্তার পানি। মোদির সাংবিধানিক ক্ষমতা আছে। তিনি তিস্তার পানি দিতে পারেন।’