প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীর সদর উপজেলার সাতারুপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৮৫টি পরিবারের মধ্যে তৈজসপত্র বিতরণ করা হয়েছে। শাহানা খানম ফাউন্ডেশন গত রোববার বিকেলে নীলসাগর গ্রুপ ও অনুভব ফাউন্ডেশনের সহায়তায় এসব সামগ্রী বিতরণ করে। গত ২২ ডিসেম্বর রাতে ওই গ্রামে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮৫টি পরিবারের ২২৫টি ঘর পুড়ে যায়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সোনারায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মান্নান, অনুভব ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা তানজিদুল আলম, সমন্বয়কারী শিশির রঞ্জন রায়, হিসাবরক্ষক নারায়ণ চন্দ্র রায় প্রমুখ উপস্থিত ছিলেন।