তৈমুরের কাছে ইসির কৈফিয়ত তলব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে ভোট নেওয়া হলে মাগুরার মতো পরিস্থিতি হবে—এ ধরনের মন্তব্য করে নির্বাচন কমিশনকে হুমকি দেওয়ার অভিযোগে বিএনপি-সমর্থিত মেয়র পদপ্রার্থী তৈমুর আলম খন্দকারের কাছে কৈফিয়ত তলব করেছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল বুধবার রাতে রিটার্নিং কর্মকর্তা বিশ্বাস লুৎফর রহমান কৈফিয়ত তলব করে একটি চিঠি পাঠান। চিঠি পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে তাঁকে জবাব দিতে বলা হয়েছে। কৈফিয়ত তলবের সত্যতা নিশ্চিত করে রিটার্নিং কর্মকর্তা বিশ্বাস লুৎফর রহমান বলেন, ৩০ অক্টোবর অনুষ্ঠেয় নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নয়টি ওয়ার্ডে ইভিএম পদ্ধতিতে ভোট নেওয়া হলে মাগুরার মতো পরিস্থিতি সৃষ্টি হবে বলে তৈমুর হুমকি দিয়েছেন। গতকাল একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে তাঁর এ বক্তব্য সম্প্রচার করা হয়েছে।