তৈরি করা পোশাকে শ্রমিকদের আগুন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সদরের মণিপুর এলাকায় বিক্ষুব্ধ শ্রমিকেরা একটি তৈরি পোশাক কারখানার কয়েক হাজার পোশাকে আগুন দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার সকালে গিভেন্সি গ্রুপের জাহিনটেক্স লিমিটেড নামের কারখানায় এ ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী ব্যক্তি সূত্রে জানা গেছে, গতকাল সকাল আটটার দিকে শ্রমিকেরা কারখানায় কাজে যোগ না দিয়ে বিভিন্ন দাবিতে বিক্ষোভ করতে থাকেন। একপর্যায়ে নিচতলায় রাখা কয়েক হাজার তৈরি পোশাক জড়ো করে আগুন ধরিয়ে দেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভান।উৎপাদন মজুরি বাড়ানোর দাবিতে গত রোববার শ্রমিকেরা বিক্ষোভ ও ভাঙচুর করলে কর্তৃপক্ষ জাহিনটেক্স কারখানাটি বন্ধ করে দেয়। গত মঙ্গলবার কারখানাটি আবার খুলে দেওয়া হয়।গিভেন্সি গ্রুপের মহাব্যবস্থাপক (জিএম) জাহিদ হোসেন প্রথম আলোকে বলেন, ‘মঙ্গলবার কারখানা খুললে শ্রমিকেরা কাজে যোগ দেয় ও বকেয়া বেতন তোলে। কিন্তু আজ (গতকাল) সকালে ভাঙচুর করে ও তৈরি পোশাকে আগুন দেয়।’ হোতাপাড়া পুলিশ ফাঁড়ি সূত্র জানায়, এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।