তৈরি পোশাক কারখানা স্থানান্তরের প্রতিবাদে শ্রমিকদের বিক্ষোভ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের বায়েজিদ থানাধীন চন্দ্রনগর এলাকায় ইমাম গার্মেন্টস নামের একটি তৈরি পোশাক কারখানা স্থানান্তর এবং শ্রমিক ছাঁটাইয়ের উদ্যোগের প্রতিবাদে কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করেছেন। গতকাল বৃহস্পতিবার বেলা তিনটা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত এ বিক্ষোভ হয়।শ্রমিকেরা প্রতিবন্ধকতা সৃষ্টি করলে ষোলশহর ২ নম্বর গেট-অক্সিজেনসংযোগ সড়কে এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। ওই কারখানায় শ্রমিকের সংখ্যা প্রায় ৮০০।বায়েজিদ থানার উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম বলেন, ‘ইমাম গার্মেন্টসের মালিকপক্ষ চন্দ্রনগর থেকে কারখানাটি অলংকার মোড় এলাকায় স্থানান্তর করতে চাইলে শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন। পরে পুলিশ প্রশাসনের উপস্থিতিতে মালিকপক্ষ আগামী রমজান মাস পর্যন্ত ছাঁটাই না করে বেতন ও বোনাস দেওয়ার আশ্বাস দিলে শ্রমিকেরা শান্ত হন।’