তৈলারদ্বীপ সেতু টোলমুক্ত হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উচ্চ আদালতের আদেশের ভিত্তিতে চট্টগ্রাম-বাঁশখালী সড়কের তৈলারদ্বীপ সেতু টোলমুক্ত হচ্ছে বলে জানালেন সাবেক সাংসদ মাহমুদুল ইসলাম চৌধুরী। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টায় চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।
সংবাদ সম্মেলনে মাহমুদ ইসলাম চৌধুরী বলেন, আগামী জুলাই বা আগস্ট মাসে ইজারাদারের মেয়াদ শেষ হবে। এরপর উচ্চ আদালতের এই আদেশ কার্যকর হবে। এতে বাঁশখালীসহ দক্ষিণ চট্টগ্রামের লোকজন সুবিধা পাবে।
সংবাদ সম্মেলনে মাহমুদুল ইসলাম চৌধুরী বলেন, গত ২ জানুয়ারি পত্রিকায় তৈলারদ্বীপ সেতুর ইজারার জন্য দরপত্র আহ্বান করা হয়। বিষয়টি নজরে এলে তিনি এর বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট মামলা করেন। উচ্চ আদালতে যুক্তি হিসেবে বলা হয়, শঙ্খ নদের ওপর দোহাজারি সেতু, চন্দনাইশ সেতু, সাতকানিয়ার ডলু সেতু ও খোদারহাট সেতু নির্মিত হয়েছে। এসব সেতু থেকে টোল আদায় হয় না।