চুয়াডাঙ্গার দর্শনায় অবস্থিত কেরু অ্যান্ড কোম্পানি বাংলাদেশ লিমিটেডের শ্রমিক-কর্মচারী ইউনিয়নের (সিবিএ) দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে তৈয়ব আলী সভাপতি ও মাসুদুর রহমান সাধারণ সম্পাদক পদে পুনর্নির্বাচিত হয়েছেন।
নির্বাচন কমিশনের চেয়ারম্যান ও কেরু অ্যান্ড কোম্পানির মহাব্যবস্থাপক (অর্থ) মোশারফ হোসেন গত শনিবার রাতে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। এর আগে সকাল নয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচিত অন্যরা হলেন সহসভাপতি ফারুক আহমেদ, যুগ্ম সম্পাদক খবির উদ্দিন এবং সদস্য পদে ২ নম্বর ওয়ার্ডে বাবর আলী, ৩ নম্বর ওয়ার্ডে শরিফুল ইসলাম, ৪ নম্বর ওয়ার্ডে ইয়ামিন হক, ৬ নম্বর ওয়ার্ডে (দুটি পদে) হাফিজুর রহমান ও গোবিন্দ কুমার হালদার এবং ৭ নম্বর ওয়ার্ডে (দুটি পদে) আমিনুল ইসলাম ও আকরাম হোসেন। ১ নম্বর ওয়ার্ডে আয়ুব হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ৫ নম্বর ওয়ার্ডে এস এম কবির ও সাইফুদ্দিন সুমন সমান সংখ্যক (৪০টি করে) ভোট পাওয়ায় লটারির মাধ্যমে ফলাফল নির্ধারণ করা হয়। এতে সাইফুদ্দিন সুমন জয়লাভ করেন।