তোফা ও তহুরা ভালো আছে

তোফা ও তহুরা ভালো আছে। তারা মায়ের বুকের দুধের পাশাপাশি অন্য খাবারও খেয়েছে।
আজ বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মিজানুর রহমান এবং শিশু সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক সাহনূর ইসলাম এ কথা জানিয়েছেন।
আজ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তোফা ও তহুরার সর্বশেষ অবস্থা জানিয়েছেন তাঁরা। বার্ন ইউনিটে ভর্তি বিরল রোগে আক্রান্ত মুক্তামণির সার্বিক অবস্থা জানানোর জন্য এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত মিজানুর রহমান এবং সাহনূর ইসলাম এই দুই শিশুর সার্বিক অবস্থাও বর্ণনা করেন।
সাহনূর ইসলাম বলেন, তোফা ও তহুরাকে অস্ত্রোপচার করে আলাদা করার বিষয়টি সফল হয়েছে। পুরোপুরি সফল তখনই বলা যাবে, যখন তারা বাবা মায়ের কোলে উঠে বাড়ি ফিরতে পারবে। বাড়ি পাঠানোর পর তাদের পুনর্বাসনের বিষয়টিও দেখা হবে। অস্ত্রোপচারের পর থেকে এই দুই শিশু পোস্ট অপারেটিভ রুমে আছে। শিশু সার্জারি ওয়ার্ডে এক বিছানায় এক সঙ্গে দুই-তিন শিশুকে রাখা হয়। সংক্রমণের ঝুঁকি থাকায় তাদের পোস্ট অপারেটিভ ওয়ার্ডে রাখা হবে আরও কয়েক দিন।

আরও পড়তে ক্লিক করুন
তোফা-তহুরা এখন তোফা ও তহুরা
তোফা-তহুরার জ্ঞান ফিরেছে