তোফাজ্জল হোসেন ব্লাড ক্যানসারে আক্রান্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৈয়দ মো. তোফাজ্জল হোসেন দুই বছরের বেশি সময় ধরে ব্লাড ক্যানসারে আক্রান্ত। তাঁর বাড়ি বরগুনার বেতাগী উপজেলার ফুলতলা গ্রামে। তিনি একটি ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসেবে কাজ করতেন। চিকিৎসকেরা জানান, জরুরিভিত্তিতে তোফাজ্জলের অস্থিমজ্জা প্রতিস্থাপন করতে হবে।
তোফাজ্জল বলেন, বিদেশে গিয়ে অস্থিমজ্জা প্রতিস্থাপন করতে যে বিপুল অঙ্কের টাকা প্রয়োজন তা জোগাড় করা তাঁর পক্ষে অসম্ভব। তাই তাঁর চিকিৎসায় এগিয়ে আসতে সমাজের দাতা ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর কাছে অনুরোধ জানিয়েছেন তিনি। সহায়তা পাঠানোর ঠিকানা: সৈয়দ মো. তোফাজ্জল হোসেন, হিসাব নম্বর-১০০.০০৩৭৯৩, সোনালী ব্যাংক, নিয়ামতি বন্দর শাখা, বরিশাল। বিজ্ঞপ্তি