প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পার্বত্য বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমদকে গতকাল শুক্রবার বিকেলে কক্সবাজার কোর্টহাজতে পাঠানো হয়েছে।
কক্সবাজারের রামু বৌদ্ধবিহারে হামলার সঙ্গে জড়িত থাকার সন্দেহে বৃহস্পতিবার তোফায়েল আহমদকে পুলিশ গ্রেপ্তার করে।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দিন বলেন, তোফায়েল আহমদকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চেয়ে গতকাল কক্সবাজার বিচারিক হাকিম আদালতে আবেদন করা হয়েছে। রোববার শুনানি হবে।