তোবার শ্রমিকদের জুলাইয়ের বেতন দেওয়া শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তোবা গ্রুপের পাঁচটি কারখানার শ্রমিকদের গত জুলাই মাসের বেতন ও ওভারটাইমের বকেয়া পরিশোধ করতে শুরু করেছে মালিকপক্ষ।
আজ রোববার বেলা দুইটা থেকে পোশাকমালিকদের সংগঠন বিজিএমইএর কার্যালয়ে এ বেতন দেওয়া শুরু হয়।
সেখানে বকেয়া বেতন নিতে বিপুলসংখ্যাক শ্রমিক উপস্থিত রয়েছেন।
সেখানে বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলামসহ অন্য কর্মকর্তারাও উপস্থিত আছেন।
তোবার গ্রুপের পাঁচটি কারখানা হলো তোবা ফ্যাশন, বুকশান গার্মেন্ট, তাইফ ফ্যাশন, তোবা টেক্সটাইল ও মিতা ডিজাইন।
বিজিএমইএ সূত্র জানান, বেতন ও ওভারটাইম বাবদ তোবা গ্রুপের এক হাজার ৪৯৫ জন শ্রমিককে প্রায় এক কোটি ৩০ লাখ টাকা দেওয়া হবে।