তোমাদের এ ঋণ শোধ হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২১স্বাধীনতার চার দশক উপলক্ষে আমরা স্মরণ করছি বীর মুক্তিযোদ্ধাদের। খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে আয়োজন করা হয়েছে প্রতিদিন এই ধারাবাহিকের।মো. নূর ইসলাম বীর প্রতীকমো. নূর ইসলাম ১১ নম্বর সেক্টরের অধীন মহেন্দ্রগঞ্জ সাব-সেক্টরে যুদ্ধ করেন। তাঁর যুদ্ধ এলাকা ছিল কামালপুর। তাঁর বাড়িও এই এলাকায়। ১৯৭১ সালের এপ্রিল মাসের শেষ পর্যন্ত তাঁদের এলাকা মুক্ত ছিল। পাকিস্তানি বাহিনী কামালপুরে ঘাঁটি স্থাপন করলে ২২ মে তিনি ভারতে গিয়ে মহেন্দ্রগঞ্জ ইয়ুথ ক্যাম্পে আশ্রয় নেন। পরে তেলঢালা পাহাড়ে এক মাসের প্রশিক্ষণ নিয়ে তিনি মহেন্দ্রগঞ্জ সাব-সেক্টরে যোগ দেন।জুলাইয়ের শেষ থেকে কামালপুর এলাকায় পাকিস্তানি বাহিনীর সঙ্গে মুক্তিযোদ্ধাদের প্রতিনিয়ত যুদ্ধ হয়। নূর ইসলাম খাসিয়াপাড়া, বাট্টাজোড়, কামালপুর, উঠানোপাড়া, গলাকাঠি, খাসিরগ্রাম, তেনাচিড়া, ধানুয়া যুদ্ধে অংশ নেন। তিনি স্থানীয় হওয়ায় যুদ্ধে তাঁর আরেকটি দায়িত্ব ছিল। তাঁকে বেশির ভাগ সময় গাইড হিসেবে কাজ করতে হতো। নূর ইসলাম মুক্তিযোদ্ধাদের রাস্তাঘাট চিনিয়ে দিতেন। সে কারণে বেশির ভাগ সময় তাঁকে সবার সামনেই থাকতে হতো।১৭ অক্টোবর ধানুয়ায় সম্মুখযুদ্ধে নূর ইসলাম গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। মুক্তিযোদ্ধারা তাঁকে উদ্ধার করে তুরায় পাঠান। এরপর উন্নত চিকিৎসার জন্য তাঁকে প্রথমে গৌহাটি, পরে লক্ষেৗতে পাঠানো হয়। তিনি সেখানে থাকা অবস্থায় দেশ স্বাধীন হয়ে যায়।মুক্তিযুদ্ধে সাহসিকতা প্রদর্শনের জন্য নূর ইসলাম বীর প্রতীক খেতাব পেয়েছেন। তিনি জানালেন, তিনি দুটি খেতাব পেয়েছেন। অন্যটি বীর বিক্রম খেতাব। এটি তিনি সম্প্রতি জেনেছেন। গেজেটে দেখা যায়, বীর বিক্রমের তালিকায় নূর ইসলামের নাম রয়েছে। সেখানে পিতার নাম এবং সেক্টর এলাকা একই।নূর ইসলামের পৈতৃক ঠিকানা কামালপুর জেলার বকশিগঞ্জ উপজেলার ধানুয়া গ্রামে। বর্তমানে তিনি পার্শ্ববর্তী সূর্যনগর গ্রামে বসবাস করেন। তাঁর বাবার নাম রইসউদ্দিন। মায়ের নাম নবীরন নেছা। তিনি বিবাহিত। স্ত্রীর নাম নুরুননাহার। তাঁদের চার ছেলেমেয়ে।আলাপকালে নূর ইসলাম জানালেন, ‘আমি অনেক পেয়েছি। আমার আর চাওয়ার কিছু নেই। কিন্তু দেশটা ভালোভাবে চলুক, যে উদ্দেশ্য নিয়ে জীবন বাজি রেখে যুদ্ধ করেছি সে উদ্দেশ্য সফল হয়নি।’  গ্রন্থনা: তারা রহমান