তোমাদের এ ঋণ শোধ হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৩স্বাধীনতার চার দশক উপলক্ষে আমরা স্মরণ করছি বীর মুক্তিযোদ্ধাদের। খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে আয়োজন করা হয়েছে প্রতিদিন এই ধারাবাহিকের।সোনা মিয়া বীর প্রতীকসোনা মিয়া ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে প্রথম পর্যায়ে ৩ নম্বর সেক্টর, পরে এস ফোর্সের অধীনে যুদ্ধ করেন। দ্বিতীয় ইস্ট বেঙ্গল রেজিমেন্টে সুবেদার পদে কর্মরত ছিলেন। মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি দ্বিতীয় বেঙ্গলের একটি ইউনিটের সঙ্গে ভারতে যান। পরবর্তী সময়ে তিনি বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলের রামগড়, করেরহাট, সিলেটের তেলিয়া-পাড়া, ব্রাহ্মণবাড়িয়া জেলার শাহবাজপুরসহ আরও কয়েকটি স্থানে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেন। এস ফোর্সের অধীনে তাঁর ব্যাটালিয়ন অধিনায়ক ছিলেন ক্যাপ্টেন এ এস এম নাসিম।মুক্তিযুদ্ধের সময় ব্রাহ্মণ-বাড়িয়ার সরাইল উপজেলার পূর্বদিকের শাহবাজপুর ও তার পার্শ্ববর্তী চান্দুরা ছিল সামরিক দিক থেকে গুরুত্বপূর্ণ একটি স্থান। আখাউড়ার পতনের পর যৌথ বাহিনী ব্রাহ্মণবাড়িয়ার দিকে এগোতে থাকলে শাহবাজপুরে সম্মুখ যুদ্ধ হয়। এই যুদ্ধে সোনা মিয়া সাহসিকতা প্রদর্শন করে খ্যাতি অর্জন করেন।মুক্তিযুদ্ধে সাহসিকতা প্রদর্শনের জন্য স্বাধীনতার পর সোনা মিয়া বীর প্রতীক খেতাব পান। সোনা মিয়া ২০০৩ সালে মারা গেছেন। ১৯৭৮ সালে সেনাবাহিনীর চাকরি থেকে অবসর নেওয়ার পর তিনি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার টামটা গ্রামে বসবাস করতেন। এটাই তাঁর স্থায়ী ঠিকানা। তাঁর বাবার নাম আবদুর রহমান, মায়ের নাম আলিফ জাহান বানু। স্ত্রীর নাম খায়রুন নেছা। তিনি এখনো বেঁচে আছেন। তাঁদের এক ছেলে, এক মেয়ে। আলাপকালে সোনা মিয়ার স্ত্রী খায়রুন নেছা জানালেন, তাঁর স্বামী তেমন কিছু রেখে যাননি। একটি জীর্ণ ঘরে তিনি বাস করেন। ছেলেরও তেমন আয়-রোজগার নেই। কিছুটা অনটনের মধ্যেই তাঁর দিন কাটছে। খায়রুন নেছা আরও বললেন, মুক্তিযুদ্ধের সময় তাঁর স্বামী কোথায় ছিলেন তিনি জানতেন না। প্রতিবেশীরা বলত তাঁর স্বামী মারা গেছেন। কিন্তু তিনি তা বিশ্বাস করেননি। তারপর ডিসেম্বরের শেষে একদিন সোনা মিয়া বাড়িতে এসে হাজির। তখন গ্রামবাসী তাঁর স্বামীকে দেখতে বাড়িতে ভিড় জমায়। সেই স্মৃতি আজও তাঁর মনে ভেসে ওঠে।  গ্রন্থনা: তারা রহমান তথ্য: এম জে আলম, লক্ষ্মীপুর