তোমাদের এ ঋণ শোধ হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছয়.স্বাধীনতার চার দশক উপলক্ষে আমরা স্মরণ করছি বীর মুক্তিযোদ্ধাদের। খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে আয়োজন করা হয়েছে প্রতিদিন এই ধারাবাহিকের মো. আবু সালেক ১৯৭১ সালের ৩০ এপ্রিল নিজ এলাকা কসবা (ব্রাহ্মণবাড়িয়া) থেকে পালিয়ে ভারতে যান। সে সময় তিনি সপ্তম শ্রেণীতে পড়াশোনা করতেন। তখন তাঁর বয়স ছিল ১৪।ভারতে গিয়ে ওমপিনগরে তিনি প্রশিক্ষণ নেন। এরপর তাঁকে মেলাঘরে ২ নম্বর সেক্টরে পাঠানো হয়। সেখানে ৪ বেঙ্গল রেজিমেন্টের একটি কোম্পানিতে তিনি অন্তর্ভুক্ত হন।মো. আবু সালেক কসবা এলাকায় যুদ্ধ করেন। একদিন হাবিলদার আবদুল হালিমের নেতৃত্বে তাঁরা একটি গ্রুপ মনিয়ন্দ গ্রামে গিয়ে পাকিস্তানি সেনা ও তাদের সহযোগী রাজাকাদের বিরুদ্ধে যুদ্ধ করেন। কয়েক দিন পর তাঁরা ১০ জন আবার রাতে পাকিস্তানিদের পাকা বাংকারের কাছে গিয়ে অধিনায়কের নির্দেশে গুলি করা শুরু করেন। এক সঙ্গে ১০টি অস্ত্র থেকে ক্রমাগত গুলি চলে পাকিস্তানিদের ওপর। এর ১০ দিন পর আর একটি অপারেশনের করে তাঁরা কসবা হাইস্কুলের কাছাকাছি চন্দ্রপুর গ্রামে অবস্থান নেন। সেদিনই মধ্যরাত থেকে শুরু হয় প্রচণ্ড গোলাগুলি। একপর্যায়ে পাকিস্তানি বাহিনীর মর্টার আক্রমণে বাংকার ত্যাগ করা মুক্তিযোদ্ধাদের অপরিহার্য হয়ে ওঠে। কিন্তু শত্রুপক্ষকে ব্যস্ত রাখা না গেলে কেউ বেরোতে পারবেন না। আবু সালেক তখন নিজের জীবন বাজি রেখে গুলিবর্ষণ অব্যাহত রেখে সহযোদ্ধাদের অনুরোধ করলেন বাংকার থেকে বেরিয়ে যেতে। ২২ নভেম্বর চণ্ডীদ্বারবাজারসংলগ্ন খাতপাড়া গ্রামে এক যুদ্ধে মো. আবু সালেক শত্রুপক্ষের নিক্ষিপ্ত শেলের টুকরার আঘাতে আহত হন। তাঁকে উদ্ধার করে গৌহাটি হাসপাতালে পাঠানো হয়। মুক্তিযুদ্ধে সাহসিকতার জন্য কিশোর মুক্তিযোদ্ধা মো. আবু সালেক বীর প্রতীক খেতাব পেয়েছেন।মো. আবু সালেক বীর প্রতীক এসএসসি পাস। তাঁর বাবা শহীদ আবুল হাশেম। তাঁকে পাকিস্তানি সেনারা গুলি করে হত্যা করে। মায়ের নাম মাজেদুন নেছা। আবু সালেক বর্তমানে চট্টগ্রামে আমিন জুট মিলে চাকরি করেন। তাঁর স্থায়ী ঠিকানা গ্রাম: হাশেমপুর (হাটামাথা), উপজেলা: আখাউড়া, জেলা: ব্রাহ্মণবাড়িয়া। তাঁর স্ত্রীর নাম মঞ্জুয়ারা রিপন। তাঁদের তিন মেয়ে ও দুই ছেলে।আবু সালেক বললেন, ‘কিছু পাওয়ার আশায় আমি যুদ্ধে যাইনি। দেশের টানে যুদ্ধ করেছি। আমাদের বেঁচে থাকার প্রয়াস এবং যে স্বপ্ন নিয়ে যুদ্ধ করেছিলাম তা আজো অর্জিত হয়নি।’ গ্রন্থনা: তারা রহমান