তোরণ নির্মাণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপাসন বেগম খালেদা জিয়ার রংপুর সফর উপলক্ষে ঢাকা-বগুড়া মহাসড়কে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় সড়কে তোরণ নির্মাণের ধুম পড়েছে। উপজেলার ১৪ কিলোমিটার সড়কে নির্মিত হয়েছে ২১টি তোরণ।
স্থানীয় সূত্রে জানা গেছে, আগামী জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপ্রত্যাশী সাবেক সাংসদ আবদুল মান্নান তালুকদার ও উপজেলা যুবদলের সভাপতি আয়নুল হকের সমর্থকেরা এসব তোরণ নির্মাণ করেছেন। তোরণ ছাড়াও মহাসড়কের উভয় পাশে কয়েক শ ব্যানার টাঙানো হয়েছে।