তোরণ পুনরায় নির্মাণের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বায়ান্নর ভাষা আন্দোলনের সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহ্বায়ক কাজী গোলাম মাহবুবের স্মৃতি রক্ষায় বরিশালের গৌরনদী উপজেলা সদরে নির্মিত তোরণ অপসারণের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ১০ জন ভাষাসৈনিক। এক বিবৃতিতে তাঁরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তোরণটি পুনর্নির্মাণের দাবিও জানিয়েছেন।
বিবৃতিতে ১৮ আগস্ট ওই ভাষাসৈনিকেরা সই করেন। তাঁরা হলেন সাবির আহম্মেদ চৌধুরী, কাজী এবাদুল হক, মির্জা মাজাহারুল ইসলাম, শামছুল হুদা, জসীম উদ্দিন আহমেদ, রওশন আরা বাচ্চু, মনোয়ারা ইসলাম, শরিফা খাতুন, রেজাউল করিম ও আবদুল জলিল।
গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. আলাউদ্দিন ভুঁইয়া ১৪ আগস্ট ওই তোরণ ভাঙা শুরু করেন। পরদিন ভাঙা শেষ হয়।