তোলারাম কলেজের জন্য দুটি বাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের তোলারাম কলেজের ছাত্রছাত্রীদের যাতায়াতের জন্য ৫৬ সিটের দুটি বাস দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত মঙ্গলবার তাঁর কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে কলেজের অধ্যক্ষ প্রফেসর শিরিণ বেগমের হাতে বাস দুটির চাবি হস্তান্তর করেন। বাস পেয়ে কলেজের ছাত্রছাত্রীরা কলেজ ক্যাম্পাসে আনন্দ মিছিল করেছে।কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক জীবন কৃষ্ণ মোদক প্রথম আলোকে বলেন, ছাত্রছাত্রীদের কলেজে আসা-যাওয়া করতে সমস্যায় পড়তে হতো। ছাত্রছাত্রীদের দীর্ঘদিনের দাবি ছিল এই বাস।প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুটি বাসের চাবি প্রদানকালে উপস্থিত ছিলেন: যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন, প্রধানমন্ত্রীর শিক্ষাবিষয়ক উপদেষ্টা আলাউদ্দিন আহমেদ, বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী, সড়ক ও জনপথ বিভাগের সচিব মোজাম্মেল হক খান, বিআরটিসির চেয়ারম্যান মেজর (অব.) এস এম ইকবাল, সরকারি তোলারাম কলেজের একাডেমিক কাউন্সিলের সচিব লিয়াকত আলী খান প্রমুখ।