তোশির স্বপ্ন কি অপূর্ণই থাকবে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তোশি ইসলাম
তোশি ইসলাম

প্রাণবন্ত মায়াভরা মুখের মেয়েটির নাম তোশি ইসলাম। জামালপুর জাহেদা সফি মহিলা কলেজের উচ্চমাধ্যমিকের ছাত্রী। স্বপ্ন ছিল বড় বোনের মতোই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে। কিন্তু বোন ম্যারো ক্যানসার থামিয়ে দিতে চাইছে তাঁর জীবন।
বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হেমাটোলজি বিভাগে চিকিৎসাধীন তোশি। তার চিকিৎসায় পরিবারের ইতিমধ্যে ১০ লাখ টাকা খরচ হয়ে গেছে। চিকিৎসকেরা বলছেন, তাকে সুস্থ করতে ৬০ থেকে ৭০ লাখ টাকা লাগবে।
তোশির বাবা রেলওয়ে পুলিশের কনস্টেবল। মা গৃহিণী। পরিবারের পক্ষে এত টাকা জোগাড় করা সম্ভব নয়। তোশির পরিবার তাদের মেয়েকে বাঁচাতে সবার কাছে সহায়তা চেয়েছে। সহায়তা পাঠানোর ঠিকানা: সঞ্চয়ী হিসাব নম্বর-১০৪.১০৫.৫২১৯৬, ডাচ্-বাংলা ব্যাংক, নবাবপুর শাখা। বিজ্ঞপ্তি।