তোয়াহার আদর্শ বাস্তবায়ন করতে হবে: শিল্পমন্ত্রী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশের সাম্যবাদী দলের (এমএল) সাধারণ সম্পাদক শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বলেছেন, ‘অর্থনীতির মুক্তির সংগ্রাম যত দিন চলবে, মোহাম্মদ তোয়াহা আমাদের মাঝে তত দিন বেঁচে থাকবেন। তোয়াহা সব হারানো মানুষের ভাগ্য উন্নয়নে ও সংগঠনের জন্য ব্যাপক কাজ করেছেন। তোয়াহার ন্যায়-আদর্শ আমাদের বাস্তবায়ন করতে ও স্মরণ রাখতে হবে।’লক্ষ্মীপুর শহরের নছির আহম্মদ ভূঁইয়া মিলনায়তনে গতকাল বুধবার দুপুরে তোয়াহার ২৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে দিলীপ বড়ুয়া এসব কথা বলেন। জেলা সাম্যবাদী দল এই সভার আয়োজন করে। সাম্যবাদী দলের জেলা শাখার আহ্বায়ক শাহানা চিনু সভায় সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র আন্দোলনের সভাপতি কণক বড়ুয়া, সুনিল সেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহিম।