তৌফিক-ই-ইলাহী চৌধুরী আবারও প্রধানমন্ত্রীর উপদেষ্টা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তৌফিক-ই-ইলাহী চৌধুরীকে আবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা করা হয়েছে।
গতকাল রোববার এ বিষয়ে আদেশ জারি হয়েছে বলে মন্ত্রিপরিষদ বিভাগের একজন কর্মকর্তা জানিয়েছেন। ওই কর্মকর্তা জানান, তাঁকে মন্ত্রীর পদমর্যাদা দেওয়া হয়েছে। সদ্য মেয়াদ শেষ হওয়া সরকারেও তৌফিক-ই-ইলাহী প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ছিলেন।
অন্যদিকে বিদ্যুৎ বিভাগের প্রতিমন্ত্রী নসরুল হামিদকে বিদ্যুতের পাশাপাশি জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়েরও প্রতিমন্ত্রী করা হয়েছে। এখন তিনি হলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী।
এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগের আদেশে বলা হয়, প্রধানমন্ত্রী রুলস অব বিজনেস-১৯৯৬-এর প্রদত্ত ক্ষমতাবলে প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন করেছেন।