তৌফিক-ই-ইলাহীর বিরুদ্ধে করা মামলা বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরীর বিরুদ্ধে ভাসমান বিদ্যুৎকেন্দ্র স্থাপনে অনিয়মের অভিযোগে করা মামলা বাতিল ঘোষণা করেছেন হাইকোর্ট। গতকাল রোববার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ইলাহী চৌধুরীর রিটের চূড়ান্ত শুনানি শেষে এ রায় দেন।জানা যায়, গত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৭ সালের ২ সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশন (দুদক) প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তৌফিক-ই-ইলাহীসহ কয়েকজনের বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলা করে। মামলার বৈধতা চ্যালেঞ্জ করে তৌফিক-ই-ইলাহী ২০০৮ সালের ৩ ফেব্রুয়ারি হাইকোর্টে রিট আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে তিনি জামিন পান। এ ছাড়া মামলার কার্যক্রম স্থগিত হয় এবং রুল জারি করেন আদালত। রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে গতকাল আদালত এ রায় দেন।