তৌফিককে চিকিৎসায় সহায়তা চায় পরিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ষষ্ঠ শ্রেণীর ছাত্র তৌফিক আহমেদ। কিছুদিন আগে অসুস্থ হয়ে পড়লে চিকিৎসকের কাছে নেওয়া হয় তাকে। চিকিৎসকেরা জানান, তৌফিক ব্লাড ক্যানসারে আক্রান্ত। তাকে ভারতে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। বর্তমানে ভারতের মুম্বাইয়ে একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ওই হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন, তৌফিকের চিকিৎসার জন্য ৪০ লাখ টাকা প্রয়োজন। ইতিমধ্যে বেশ কিছু টাকা খরচ হওয়ায় তৌফিকের বাবা বিমানবাহিনীতে কর্মরত মনিরুজ্জামান সিকদারের পক্ষে এত টাকা জোগাড় করা অসম্ভব। তাই প্রিয় সন্তানকে বাঁচাতে সমাজের সর্বস্তরের মানুষের সহায়তা কামনা করেছেন তিনি। সাহায্য পাঠানোর ঠিকানা: মনিরুজ্জামান সিকদার, হিসাব নম্বর ১৬৩১০৩১১৩৬৫, ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড, যশোর। বিজ্ঞপ্তি।