তৌফিকুরের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঁচ দফায় ১৭ দিনের রিমান্ড শেষে তৌফিকুর রহমান সুমন যাত্রাবাড়ীর তিন খুনের ঘটনায় নিজের দায় স্বীকার করে গতকাল মঙ্গলবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। গতকাল ভোররাতে সুমনের বন্ধু দেলোয়ার হোসেনকে (২৮) যাত্রাবাড়ী এলাকা থেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। এ সময় দেলোয়ারের কাছ থেকে নিহত বীথি রহমানের হাতের রক্তমাখা বালা ও একটি গলার গয়না উদ্ধার করা হয়েছে। গতকাল দুপুরে তাঁকে আদালত থেকে তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশের গোয়েন্দা শাখা। গতকাল আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে হত্যা পরিকল্পনা থেকে শুরু করে হত্যাকাণ্ডের বিবরণ দিয়েছেন তৌফিকুর। আদালত প্রতিবেদক জানান, মঙ্গলবার দুপুরে মহানগর হাকিম মুন্সি আবদুল মজিদ তৌফিকুর রহমানের স্বীকারোক্তি রেকর্ড করেন। পরে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। এ ছাড়া একই দিন তৌফিকুরের বন্ধু দেলোয়ারকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। মহানগর হাকিম এস কে তোফায়েল হাসান শুনানি শেষে তাঁর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।