তৌহিদ ডিজি হয়েছেন শুনে উল্লাস করেন জওয়ানরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিডিআরে বিদ্রোহ শুরুর পরের দিন উপসহকারী পরিচালক তৌহিদুল আলমকে বাহিনীর মহাপরিচালক করা হয়েছে শুনে উল্লাসে ফেটে পড়েন জওয়ানরা। তাঁরা গুলি ছুড়ে আনন্দ প্রকাশ করেন। রাজধানীর বকশীবাজার সরকারি আলিয়া মাদ্রাসাসংলগ্ন মাঠে স্থাপিত মহানগর দায়রা জজ আদালতের অস্থায়ী বিশেষ আদালতে গতকাল সোমবার পিলখানা হত্যা মামলায় সাক্ষ্যে এসব কথা বলেন তৎকালীন বিডিআর হাসপাতালের চিকিৎসক কর্নেল আবদুর রাজ্জাক।কর্নেল রাজ্জাক ছাড়া বিডিআরের (বর্তমানে বিজিবি) আরও ছয়জন সদস্য গতকাল সাক্ষ্য দেন। পরে আসামিপক্ষের আইনজীবীরা তাঁদের জেরা করেন। জেলা ও দায়রা জজ জহুরুল হক কাল বুধবার সকাল সাড়ে নয়টা পর্যন্ত মামলার কার্যক্রম মুলতবি করেন।সাক্ষী আবদুর রাজ্জাক বলেন, দরবারে হইচই শুনে তিনি দক্ষিণ-পশ্চিম দিকের জানালা দিয়ে বের হয়ে যান। দৌড়ে চলে যান বিডিআর প্রাথমিক বিদ্যালয়ের সামনে। সেখানে একটি অ্যাম্বুলেন্স পেয়ে তাতে চড়ে তিনি বিডিআর হাসপাতালে যান। তিনি জানান, হাসপাতালে তিনি আরও কয়েকজন চিসিৎসককে দেখতে পান। পরে ওয়ার্ড মাস্টার হাশেম একজন আহত রোগীর চিকিৎসার জন্য তাঁকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নিয়ে যান। সেখানে একজন সিপাহি তাঁর মুঠোফোন কেড়ে নেন।রাজ্জাক বলেন, বিকেল চারটার দিকে তিনি দেখতে পান, সশস্ত্র বিদ্রোহীরা হাসপাতালের আইসিইউ কেবিনে বসে টিভি দেখছেন। সুবেদার ইকরামুলের কোমরে ছিল গামছা বাঁধা। বিদ্রোহীরা হাসপাতালের ফটকে তালা লাগিয়ে দেন। আরও কয়েকজন চিকিৎসকের সঙ্গে তাঁরা সেখানে সারা দিন ও রাত কাটান। সেখানে থাকা অবস্থায় মহাপরিচালকসহ কর্মকর্তারা নিহত হয়েছে বলে তাঁরা জানতে পারেন।জবানবন্দি শেষ হলে আবদুর রাজ্জাককে জেরা করেন আসামিপক্ষের আইনজীবীরা। এরপর সাক্ষ্য দেন লেফটেন্যান্ট কর্নেল আকরামুজ্জামান, নায়েক সুবেদার আবদুল মান্নান, ল্যান্স নায়েক আলী হোসেন, শফিকুল ইসলাম, সিপাহি আবদুল জলিল ও হাফিজুর রহমান।বিকেল পৌনে পাঁচটার দিকে কার্যক্রম মুলতবি করা হয়।