ত্বকী মঞ্চের গোলটেবিল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জে মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার চার বছর পূর্তি উপলক্ষে আগামী ২ ফেব্রুয়ারি জাতীয় প্রেসক্লাবে গোলটেবিল বৈঠকের আয়োজন করেছে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ। মঞ্চের সদস্যসচিব হালিম আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘ত্বকী হত্যা ও বিচারিক প্রক্রিয়ায় রাষ্ট্রের বৈষম্য’ শীর্ষক ওই গোলটেবিলে উপস্থিত থাকার কথা আছে অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী,
কামাল লোহানী, বদিউল আলম মজুমদার, সৈয়দ আবুল মকসুদ, সফিউদ্দিন আহমদ, পঙ্কজ ভট্টাচার্য্য, মনজুরুল আহসান খান, মুজাহিদুল ইসলাম সেলিম, খন্দকার মুনীরুজ্জামান, মফিদুল হক, মিজানুর রহমান খান, আনু মুহাম্মদ, নুরুল কবীর, জোনায়েদ সাকী, গোলাম মোর্তজা, অজয় দাশগুপ্ত প্রমুখের।