ত্বকী মঞ্চের মানববন্ধন আগামীকাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে জননিরাপত্তায় প্রশাসনের নিদারুণ ব্যর্থতার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ। আগামীকাল শনিবার সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন হবে।
গতকাল বৃহস্পতিবার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের সদস্যসচিব কবি হালিম আজাদ এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, নারায়ণগঞ্জ এখন হত্যা-খুনের অভয়ারণ্যে পরিণত হয়েছে। মেধাবী ত্বকীকে হত্যার পর থেকে গত এক বছরে এ জেলায় ১৬ জন শিশু-কিশোরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। গত দুই মাসে প্রায় ২৪ জনের লাশ নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন স্থান ও শীতলক্ষ্যা নদী থেকে উদ্ধার করা হয়েছে। ফলে জেলার নাগরিক জীবন আজ ভয় ও হতাশায় আচ্ছন্ন হয়ে পড়েছে।