ত্বকী মঞ্চের মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুম, অপহরণ ও হত্যার প্রতিবাদে আজ শুক্রবার প্রতিবাদী মিছিলের ঘোষণা দিয়েছে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ৷ গতকাল বৃহস্পতিবার ত্বকী মঞ্চের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, জননিরাপত্তায় প্রশাসন নিদারুণভাবে ব্যর্থ তো হয়েছেই, বরং অপরাধের সঙ্গে প্রশাসন আজ নিজেই জড়িয়ে পড়েছে৷ এর প্রতিবাদে ও তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার বিচারে দ্রুত অভিযোগপত্র দেওয়ার দাবিতে আজ বিকেল পাঁচটায় শহরের ২ নম্বর রেলগেট এলাকা থেকে প্রতিবাদী মিছিল বের করা হবে৷ নারায়ণগঞ্জ প্রতিনিধি