ত্বকী হত্যাকারীদের বিচারের দাবিতে সাংস্কৃতিক জোটের মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকীর হত্যাকারীদের বিচারের দাবিতে গতকাল নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর ৫ নম্বর খেয়াঘাট এলাকায় মোমবাতি প্রজ্বালন কর্মসূচি পালন করে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট l ছবি: প্রথম আলো
মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকীর হত্যাকারীদের বিচারের দাবিতে গতকাল নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর ৫ নম্বর খেয়াঘাট এলাকায় মোমবাতি প্রজ্বালন কর্মসূচি পালন করে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট l ছবি: প্রথম আলো

মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকীর হত্যাকারীদের বিচারের দাবিতে গতকাল সোমবার নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে জেলা সাংস্কৃতিক জোট।
নগরের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে আওয়ামী লীগদলীয় সাংসদ শামীম ওসমানের অনুগতরা অবস্থান নেওয়ায় ওই সংগঠনটি ত্বকীর লাশ উদ্ধারের ২১ মাস পূর্তি উপলক্ষেপূর্বঘোষিত কর্মসূচি পালন করতে পারেনি। সন্ধ্যা ছয়টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে মানববন্ধন শেষে জেলা সাংস্কৃতিক জোট মিছিল নিয়ে শীতলক্ষ্যা নদীর ৫ নম্বর ঘাট এলাকায় মোমবাতি প্রজ্বালন কর্মসূচি পালন করে।
গত রোববার ত্বকীর লাশ উদ্ধারের ২১ মাস পূর্ণ হয়। ৫ ডিসেম্বর মামলার অভিযোগপত্র দ্রুত দেওয়ার দাবিতে ৮ ডিসেম্বর নারায়ণগঞ্জ শহীদ মিনারে সমাবেশ ও শিখা প্রজ্বালন কর্মসূচি ঘোষণা করে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট। পূর্ব ঘোষণা অনুযায়ী গতকাল বিকেলে শহীদ মিনারে কর্মসূচি পালনের প্রস্তুতি নেয় সাংস্কৃতিক জোট। সেখানে আগে থেকেই নারায়ণগঞ্জ মহানগর মহিলা আওয়ামী লীগের ব্যানারে শামীম ওসমানের অনুগতরা অবস্থান নেন। তাই অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে স্থান পরিবর্তন করে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে সাংস্কৃতিক জোট মানববন্ধন কর্মসূচি পালন করে।

মানববন্ধন চলাকালে বক্তৃতা করেন নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি প্রদীপ ঘোষ বাবু, খেলাঘরের কেন্দ্রীয় কমিটির সম্পাদক জহিরুল ইসলাম, জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক শিবনাথ চক্রবর্তী, জেলা উদীচীর সভাপতি জাহিদুল হক, জেলা সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক মনি সুপান্থ, কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আরিফ বুলবুল প্রমুখ।