ত্বকী হত্যার বিচার দাবিতে পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেধাবী ছাত্র তানভীর মুহামঞ্চদ ত্বকীর হত্যাকারীদের বিচারের দাবিতে পাঁচ দিনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে সন্ত্রাস নির্মুল ত্বকী মঞ্চ।গতকাল বুধবার বিকেলে শহরের শায়েস্তা খান সড়কে মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বির বাসভবনে এক বৈঠকের পর এ ঘোষণা দেওয়া হয়।কর্মসূচির মধ্যে রয়েছে ১৮ মে বিকেলে শহরের চাষাঢ়া শহীদ মিনারে গণস্বাক্ষর কর্মসূচির উদ্বোধন, ২০ মে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে সঞ্চারকলিপি প্রদান, ২৫ মে সকাল ১০টায় চাষাঢ়া শহীদ মিনারে গণ-অনশন কর্মসূচি পালন, ৩১ মে ঢাকায় গণসমাবেশ এবং ৭ জুন নারায়ণগঞ্জ শহরের ২ নম্বর রেলগেটে সমাবেশ ও সন্ত্রাসবিরোধী কনসার্ট।বৈঠকে সভাপতিত্ব করেন মঞ্চের আহ্বায়ক ও ত্বকীর বাবা রফিউর রাব্বি। বক্তৃতা করেন মঞ্চের সদস্যসচিব ও নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হালিম আজাদ, খেলাঘরের জেলা সভাপতি রথীন চক্রবর্তী, কৃষক লীগের জেলা কমিটির সাধারণ সম্পাদক রোকন উদ্দিন আহমেঞ্চদ, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি হাফিজুল ইসলাম, ওয়ার্কার্স পার্টির নেতা হিমাংশু সাহা প্রমুখ। রফিউর রাব্বি অভিযোগ করেন, ত্বকীর হত্যাকারীদের একে একে দেশের বাইরে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এতে করে জনসাধারণের মনে পুলিশের ভূমিকা নিয়ে সন্দেহ তৈরি হচ্ছে।