ত্বকী হত্যার ৩ বছর উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার তিন বছর উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ৬ মার্চ রোববার বিকেল চারটায় নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউটে (আর্ট কলেজ) এই চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
গতকাল বুধবার সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের সদস্যসচিব কবি হালিম আজাদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। প্রতিযোগিতায় শিশু থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত ক বিভাগ, চতুর্থ থেকে ষষ্ঠ শ্রেণি পর্যন্ত খ বিভাগ এবং সপ্তম থেকে দশম শ্রেণি পর্যন্ত গ বিভাগ। সব বিভাগের বিষয় উন্মুক্ত। প্রতিযোগীকে ছবি আঁকার যাবতীয় সরঞ্জাম সঙ্গে আনতে হবে। আয়োজক প্রতিষ্ঠান কাগজ সরবরাহ করবে। কোনো এন্ট্রি ফি লাগবে না।