ত্বকীর খুনিদের গ্রেপ্তারের দাবিতে কর্মসূচি ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র তানভীর মুহামঞ্চদ ত্বকীর খুনি ও নির্দেশদাতাদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ।
৮ এপ্রিল সকাল সাড়ে ১০টায় ঢাকার জাতীয় প্রেসক্লাবে সংবাদ সমেঞ্চলন এবং ১৮ এপ্রিল বিকেল চারটায় নারায়ণগঞ্জ নগরের আলী আহামঞ্চদ পৌর পাঠাগারের সামনের রাস্তায় গণসমাবেশ কর্মসূচি পালন করা হবে। গতকাল বুধবার ত্বকী মঞ্চের সদস্যসচিব হালিম আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ত্বকী হত্যা মামলার অধিকাংশ আসামিই এখন পর্যন্ত ধরাছোঁয়ার বাইরেই রয়ে গেছে। ত্বকীর সব খুনি ও হত্যার নির্দেশদাতাদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা এবং সর্বোচ্চ শান্তি নিশ্চিত করার দাবিতে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ ওই কর্মসূচি নিয়েছে।
গত বছরের ৬ মার্চ বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় ত্বকী। ৮ মার্চ শীতলক্ষ্যা নদীর পাড় থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।