ত্বকীর জন্মদিন উপলক্ষে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা
সন্ত্রাসীদের হাতে খুন হওয়া নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকীর ২০তম জন্মদিন উপলক্ষে দেশব্যাপী চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করেছে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ। প্রতিযোগিতায় বিজয়ীদের প্রথম ১০ জনকে সনদ ও পুরস্কার প্রদান করা হবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীকে ক্রেস্ট ও সনদ এবং প্রথম স্থান অধিকারীকে ‘ত্বকী পদক ২০১৫’ প্রদান করা হবে বলে জানিয়েছেন ত্বকী মঞ্চের সদস্যসচিব হালিম আজাদ।
যেসব বিভাগ ও বিষয়ে এ প্রতিযোগিতা হবে সেগুলো হচ্ছে: রচনা—ক বিভাগ (পঞ্চম থেকে সপ্তম শ্রেণি) আনন্দময় শৈশব চাই (২০০ শব্দের মধ্যে); খ বিভাগ (অষ্টম থেকে দশম শ্রেণি) শিশু হত্যা বন্ধ করো (৫০০ শব্দের মধ্যে); গ বিভাগ (উচ্চমাধ্যমিক প্রথম ও দ্বিতীয় বর্ষ) কিশোর কবি ত্বকী হত্যা ও আমাদের অঙ্গীকার (১০০০ শব্দের মধ্যে)।
চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিভাগ ও বিষয় হচ্ছে: ক বিভাগ (শিশু থেকে তৃতীয় শ্রেণি) উন্মুক্ত; খ বিভাগ (চতুর্থ থেকে ষষ্ঠ শ্রেণি) শৈশব, গ বিভাগ (সপ্তম থেকে দশম শ্রেণি) শিশু হত্যা বন্ধ করো।
চিত্রাঙ্কনের মাধ্যম উন্মুক্ত। কারট্রিজ পেপারের চার ভাগের এক ভাগ (১০/১৫) আকারের কাগজে ছবি আঁকতে হবে। রচনা ও চিত্রকর্ম ডাকযোগে পাঠানোর শেষ সময় ২৮ সেপ্টেম্বর ২০১৫। লেখা ও চিত্রকর্ম পাঠানোর ঠিকানা: ‘জাতীয় ত্বকী চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, ২০১৫’, সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ, ২৭ এস কে রোড, নারায়ণগঞ্জ। মুঠোফোন নম্বর-০১৯২৬৫৯১২৪৭, ই-মেইল: aqimanchagmail.com