রফিউর রাব্বীকে কারাগারে পাঠানোর নির্দেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জে নিহত মেধাবী ছাত্র তানভীর মোহাম্মদ ত্বকীর বাবা রফিউর রাব্বীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালত ও বিশেষ ট্রাইব্যুনাল–২–এর বিচারক শহীদুল ইসলাম নিয়াজী এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, চেক প্রত্যাখ্যাত হওয়ার অভিযোগে করা একটি মামলায় এ আদেশ দেওয়া হয়। মামলার বাদী জালালউদ্দিন আহমেদ। তিনি
স্থানীয় সাংসদ ও আওয়ামী লীগের নেতা শামীম ওসমানের মামাশ্বশুর।