জাতীয় পার্টি খাগড়াছড়ি জেলা শাখার নবগঠিত কমিটিতে ত্যাগী ও পরীক্ষিত নেতা-কর্মীদের বাদ দিয়ে নামসর্বস্ব একটি পকেট কমিটি গঠন করার অভিযোগ উঠেছে। এ কমিটি অনুমোদনে কেন্দ্রীয় প্রেসিডিয়ামের কয়েকজন দুর্নীতিবাজ সদস্যের হাত রয়েছে অভিযোগ করা হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় খাগড়াছড়ি প্রেসক্লাবে এক সংবাদ সমেঞ্চলনের মাধ্যমে নেতারা এ অভিযোগ করেন।সংবাদ সমেঞ্চলনে লিখিত বক্তব্য পাঠ করেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মো. শাহাজ উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন বিলুপ্ত জেলা কমিটির সাধারণ সম্পাদক ফিরোজ আহমেঞ্চদ, পানছড়ি উপজেলার সভাপতি মো. জহুর আলী, খাগড়াছড়ি পৌর শাখার সভাপতি অমৃত লাল ত্রিপুরা, মো. মোস্তফা প্রমুখ।সংবাদ সমেঞ্চলনের পর জাতীয় পার্টি নেতা-কর্মীরা খাগড়াছড়ি প্রেসক্লাবের সামনে প্রেসিডিয়াম সদস্য সোলায়মান আলম শেঠ ও অধ্যাপক দেলোয়ার হোসেনের কুশপুত্তলিকা দাহ করা হয়।