ত্রাণ কার্যক্রম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুড়িগ্রামের রৌমারী, রাজীবপুর ও চিলমারীর অষ্টমীচর, নয়াহাট এবং উলিপুরের সাহেবের আলগা ইউনিয়নের দুর্গম চরাঞ্চলে বন্যার্ত লোকজনের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার। গত শুক্রবার থেকে গতকাল রোববার পর্যন্ত ব্রহ্মপুত্র নদ-বিচ্ছিন্ন ৩০টি চরের বন্যার্ত লোকজনের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ ছাড়াও রুটি ও খিচুড়ি খাওয়ানো হয়েছে। ইমরান এইচ সরকার বলেন, তিন দিনব্যাপী ব্রহ্মপুত্র নদের ওই সব চরাঞ্চলের প্রায় ছয় হাজার পরিবারের মধ্যে পরিবারপ্রতি পাঁচ কেজি চাল, তিন কেজি আলু, দুই কেজি চিড়া, এক কেজি গুড়সহ স্যালাইন, মোমবাতি, দেশলাই, পানি বিশুদ্ধকরণ বড়ি ও ওষুধ বিতরণ করা হয়েছে।