ত্রাণ পেল ১ হাজার ৭০১টি পরিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাঙামাটির বিভিন্ন এলাকায় পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে প্রথম আলো ট্রাস্টের পক্ষ থেকে ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে। ছবিটি শহরের সনাতনপাড়া থেকে গতকাল দুপুরে তোলা l প্রথম আলো
রাঙামাটির বিভিন্ন এলাকায় পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে প্রথম আলো ট্রাস্টের পক্ষ থেকে ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে। ছবিটি শহরের সনাতনপাড়া থেকে গতকাল দুপুরে তোলা l প্রথম আলো

গতকাল শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম ও রাঙামাটির ২১৬ পরিবারকে ত্রাণ দেওয়া হয়েছে। এর মধ্যে রাঙামাটি সদরের ১১৯, কাউখালী উপজেলার বেতবুনিয়ায় ৪৬ ও রাঙ্গুনিয়ার ৫১ পরিবার রয়েছে। এ নিয়ে গত ১০ দিনে রাঙামাটি ও চট্টগ্রামের ক্ষতিগ্রস্ত ১ হাজার ৭০১ পরিবার ত্রাণ পেল। প্রথম আলো বন্ধুসভার সদস্যরা ত্রাণ বিতরণে সহায়তা করছেন।

গতকাল রাঙ্গুনিয়ার রাজানগর ইউনিয়নে ২, ইসলামপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ৩, টেকপাড়ায় ১২, পাহাড়তলী ঘোনায় ১৩ ও মগাইছড়িতে ২১ পরিবারকে ত্রাণ দেওয়া হয়। ত্রাণের মধ্যে ছিল এক কেজি সেমাই, আধা কেজি চিনি, হাঁড়িপাতিল, থালাবাসন, চামচ, গ্লাস, বিস্কুট, ২৫০ গ্রাম গুঁড়ো দুধ, তিন কেজি চাল, আধা কেজি ডাল, আধা লিটার তেল, আধা কেজি লবণ, একটি শাড়ি ও একটি লুঙ্গি। এসব পরিবারের শিশুদের ঈদের জন্য নতুন পোশাক দেওয়া হয়।

ত্রাণ বিতরণে সহযোগিতা করেন চট্টগ্রাম বন্ধুসভার সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম তানভির, সদস্য শারমিন আহমেদ, অনিমেষ চৌধুরী, রাকিব উদ্দিন, আরাফাত উদ্দিন, সঞ্জয় বিশ্বাস ও জয়শ্রী দাশ।

রাঙ্গুনিয়ার বাইরে রাঙামাটি সদরের নতুন পাড়ায় ২৭, মুসলিম ও সনতানপাড়ায় ১০, বধিপুরে ৬০, সাপছড়িতে ১৫ ও পোস্ট অফিস কলোনিতে ৭ পরিবারকে ত্রাণ দেওয়া হয়। ত্রাণের মধ্যে ছিল সেমাই, চিনি, দুধ, থামি (পোশাক), শিশুদের পোশাক ও পরিচ্ছন্নতার উপকরণ। রাঙামাটির ত্রাণ কার্যক্রমে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বন্ধুসভার সভাপতি ফাহিম উদ্দিন, সদস্য ইকবাল জিশান, রাঙামাটি বন্ধুসভার সদস্য জয়শ্রী চাকমা, ত্রিরতন চাকমা, পদ্মিনী চাকমা, সৌরভ চাকমা, শুভ চাকমাসহ অন্য বন্ধুরা।

পাহাড়ধসে দুর্গত মানুষের সহায়তায় প্রথম আলো ট্রাস্টের তহবিলে গতকাল জমা পড়েছে ১ লাখ ৪৬ হাজার টাকা। এর মধ্যে রেজওয়ানুর রহমান নামের এক ব্যক্তি দিয়েছেন ৬ হাজার টাকা, শেভরন বাংলাদেশ এমপ্লয়ি ইউনিয়ন দিয়েছে ১ লাখ ৩০ হাজার টাকা। প্রথম আলো চট্টগ্রাম কার্যালয়ে এসে দুই ভাই-বোন হেদায়েতুল ইসলাম ও মাসুদা খান দিয়েছেন ১০ হাজার টাকা। এ নিয়ে ট্রাস্টের তহবিলে মোট জমার পরিমাণ দাঁড়িয়েছে ১১ লাখ ৬৭ হাজার ৫০০ টাকা।