ত্রাণ বরাদ্দে অনিয়মের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফে ত্রাণ বরাদ্দে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। কোনো সভা না করে ইচ্ছামতো ত্রাণের টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বলে অভিযোগ তুলেছেন টেকনাফ সদরের ইউপি চেয়ারম্যান।উপজেলা পরিষদ সূত্রে জানা যায়, ২৮ জুন ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও বন্যায় টেকনাফেও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। এতে প্রথম দফায় ৫৫ মেট্রিক টন চাল এবং দ্বিতীয় দফায় দুই লাখ টাকা বরাদ্দ প্রদান করা হয়। গত বুধবার উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা স্বাক্ষরিত স্মারক সূত্রে দ্বিতীয় দফার দুই লাখ টাকা একটি পৌরসভা ও দুটি ইউনিয়নের জন্য বরাদ্দ দেওয়া হয়।সাবরাং ইউনিয়নে এক লাখ ৩০ হাজার টাকা, হোয়াইক্যংয়ে ২০ হাজার ও পৌরসভায় ৫০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। টেকনাফ সদরের ইউপি চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের সভাপতি নুরুল আলম বলেন, ত্রাণ বরাদ্দের ক্ষেত্রে ত্রাণ-সংশ্লিষ্ট কমিটির সভা করে কোন ইউনিয়নে কত বরাদ্দ দেওয়া হবে তা নির্ধারণ করার নিয়ম রয়েছে। কিন্তু টাকা বরাদ্দের ক্ষেত্রে এরূপ কোনো সভা না করে গোপনে বরাদ্দ দেওয়া হয়।চাল বরাদ্দ পাঁচ ইউনিয়নকে দেওয়া হলেও স্বজনপ্রীতির কারণে তিনটি ইউনিয়নকে বাদ দিয়ে উপজেলা চেয়ারম্যান শফিক মিয়া তাঁর এলাকার সাবরাং ইউনিয়নে এক লাখ ৩০ হাজার টাকা এক তরফা বরাদ্দের বিষয়টি রহস্যজনক। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহসান উল্লাহ বলেন, প্রথম দফায় ৫৫ মেট্রিক টন চাল পৌরসভা ও পাঁচটি ইউনিয়নের জন্য বরাদ্দ দেওয়া হয়।হোয়াইক্যং ইউনিয়নে ১০ মেট্রিক টন, হ্নীলায় সাত মেট্রিক টন, টেকনাফ সদরে সাত মেট্রিক টন, সাবরাংয়ে ১২ মেট্রিক টন, পৌরসভায় ১৫ মেট্রিক টন ও বাহারছড়ায় চার মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়। দ্বিতীয় দফায় দুই লাখ টাকা ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে।টেকনাফ উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিক মিয়া ত্রাণ বরাদ্দে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ অস্বীকার করে বলেন, ক্ষতিগ্রস্ত লোকদের জন্য এ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। সাবরাংয়ে ১৩০ পরিবারের এক লাখ ৩০ হাজার টাকা, হোয়াইক্যং ২০ পরিবারে ২০ হাজার টাকা ও পৌরসভার ৫০ পরিবারে ৫০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়।