প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের আলফাডাঙ্গায় ১৪টি শিক্ষাপ্রতিষ্ঠানে ৭০ জোড়া কাঠের বেঞ্চ, তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের গরিব ও মেধাবী শিক্ষার্থীদের ২২ হাজার টাকা, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২৭টি পরিবারের মাঝে ১০টি করে মোট ২৭০টি ঢেউটিন এবং ঘর তৈরি বাবদ ওই ২৭টি পরিবারের প্রতিটিকে তিন হাজার করে টাকা বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে গতকাল রোববার আলফাডাঙ্গা উপজেলায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বেলা ১১টায় আলফাডাঙ্গা উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও মোহাম্মদ আবুল খায়ের। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফরিদপুর-১ (আলফাডাঙ্গা, বোয়ালমারী, মধুখালী) আসনের সাংসদ মো. আবদুর রহমান।