ত্রাণ বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনটের বন্যাদুর্গত শিক্ষার্থীদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। বগুড়া সরকারি আজিজুল হক কলেজের পরিসংখ্যান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের উদ্যোগে গত সোমবার বিকেলে এ ত্রাণ দেওয়া হয়। ভান্ডারবাড়ী ইউনিয়নের কৈয়াগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে এসব বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম রেজাউল করিম, শিক্ষক রেফাজ উদ্দিন প্রমুখ।