ত্রাণ বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধা সদর উপজেলায় গতকাল শনিবার বন্যার্ত মানুষের মধ্যে চাল, ডাল ও ওষুধ বিতরণ করা হয়েছে। সন্ধানী রংপুর মেডিকেল কলেজ ইউনিট ও গাইবান্ধা সন্ধানী ডোনার ক্লাবের সহায়তায় এর আয়োজন করা হয়। এতে খোলাহাটি ইউনিয়নে ৭০৩ জন রোগীকে স্বাস্থ্যসেবা ও ওষুধ দেওয়া হয়। খোলাহাটি উচ্চবিদ্যালয় মাঠে ব্যবসায়ী মাছুম হক্কানী এর উদ্বোধন করেন। এতে বক্তব্য দেন বিদ্যালয়টির প্রধান শিক্ষক আছমা হক্কানী, সন্ধানীর সভাপতি ফেমাস উদ্দিন, সহসাধারণ সম্পাদক রবিন মিয়া প্রমুখ। বিকেলে গিদারি ইউনিয়নে ১২০ জন বন্যার্ত মানুষকে চাল ও ডাল দেওয়া হয়।